বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

বউমনি ৩য়

প্রিয় বউমনি,

সয়ে যাওয়া হৃদয়টা, মাঝে মাঝেই
ক্যামন জানি মোচড় দেয় আজকাল

স্বচ্ছ জলে এক ফোঁটা নীল যত দ্রুত
রং ছড়ায়, ঘুণপোকা ধরা স্মৃতিরা সম
দ্রুততার সাথে তাদের স্পষ্টতা জানান দেয়

পুনশ্চ

একটা উজ্জ্বল নক্ষত্র আচমকাই জ্বলে ওঠে
অতঃপর কোন পূর্বাভাষ ছাড়াই হারায়ে যায়

পুনশ্চঃ সবে তো পথের শুরু, একটু ধীরে বন্ধু

যাদুকর

একদিন হ্যামিলিনের প্রয়োজন ফুরিয়ে আসবে
যাদুকরের

কালো কুচকুচে বাঁশীর
মায়াবী সূরে নাচবে না হবে শহরের নর্তকীরা
মাঝ রাতের শূন্যতা চিরে অভিমানি বাশীওয়ালা
হারিয়ে যাবে দূরের কোন নগরীর উদ্দেশে...
বোকা হ্যামিলিনের শহর নিরব হবে আবার
অনির্দিষ্ট কালের জন্য

শূন্যতা

Dear প্রকৃতি,
শূন্যতা তোমার ভীষণ অপছন্দ।
জানো তো, আমার মনটা খালি
পরে আছে অনেক দিন

বউমনি

কোন এক অপরিবর্তিত অবস্থানে থেকেও
তোমার স্পর্শের লোভে তেঁতে ওঠে অনুভূতিগুলো,
চূড়ান্ত কোন শিহরণে পুলকিত হতে চায় বার বার,
অসীম শূন্যতায় হাতড়ে বেড়ায় তোমার অস্তিত্ব..,
তোমার গন্ধ.., তোমার শরীর আর তোমাকে

রকেটের নিউরন

প্লাস্টিক ব্যাগে লেগে থাকা আঠালো বস্তুটার গন্ধ
রকেটের নিউরন সেলগুলোকে নিস্তেজ করে দেয়।
ক্ষণিকের জন্য হলেও জাগতিক আপেক্ষিকতার
বাইরে চলে যায় সে, ধুলো মাখা ফুটপাথ চওড়া
থেকে আরও চওড়া হয়, ক্যামন নির্ভার লাগে
নিজেকে।

রকেট জানে, এ গন্ধটার মাঝেই হারিয়ে যাবে সে,
একদিন আর ঘুম ভাঙবে না, দীর্ঘক্ষণ পরে থাকা
তার নিথর দেহটার, বেওয়ারিশ লাশ হিসেবে ঠাই
হবে নিশ্চুপ হিম ঘরে।

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪

আবার; আর একবার

খুঁজে যাওয়া তোর মুখচ্ছবির ঘনঘটা
যখন অপরচিতার মুখ অবয়বে, ভীষণ 
অসহায় হয়ে যাই আবার; আর একবার