শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

জলছাপ

গতানুগতিকতার বাইরে কোন কিছু   দীর্ঘ দিন ধরে চললে, 
এক সময় সেটাই স্বাভাবিকতা হিসেবে গণ্য হয়। সমস্যাটা হয় 
যখন সেই স্বাভাবিকতাটা আবার ফিরে আসতে চায় 

ঈশিতা 

ক্যাঁচ ক্যাঁচ শব্দটা ঘোরটার চারদিকে চক্কর দিয়ে মিলিয়ে যায়, দরজা ঠেলে মাঝ বয়সী একজন মহিলা ঘরে ঢোকে। কাঁচা হলুদ শাড়ি পরিহিত, ঠোঁট টকটকে লাল। আয়েশি ভঙ্গিতে পান 
চিবুচ্ছেন, এ ভঙ্গিতে দীর্ঘদিনের অভ্যস্ততার ছাপ। একদম গা ঘেঁষে বসলেন, অভির বেশ অস্বস্তি
লাগতে শুরু করল
কি নাম তোমার...??
অভি 
বড়ই সুন্দর নাম 
আপনার নাম কি? 
আমার নাম বালা, কানন বালা 
বলেই মহিলা হাঁসতে শুরু করল, হাসির কোন কারণ বোঝা গেল না। একটু দম নিয়ে আবার হাসি
শুরু হল। মহিলার শরীর থেকে চাপা ঘামের গন্ধ আসছে। হঠাৎ হাসি থেমে গেল, কিছুক্ষণ তাকিয়ে
হুট করে অভিকে জড়িয়ে ধরল,অপ্রস্তুত অবস্থা থেকে নিজেকে ছাড়ানোর জন্য বাস্ত হয়ে উঠল অভি 
ছাড়ুন আমাকে, প্লিজ...
কেন খোকা, এমন করছ কেন
মহিলাকে চৌকির উপর ধাক্কা দিয়ে ঘর থেকে বেড়িরে আসতে উদ্যত হয় অভি
মহিলাঃ কি কাজ করবা না 
অভিঃ না 
মহিলাঃ তাহলে বকশিস দাও 
অভিঃ কেন
মহিলাঃ এখানে আসলে বকশিস দিতে হয়

রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

বউমনি ৬

দৃশ্যত সাবলীল, তবে প্রকৃত প্রস্তাবে কতটা 
সুখী, তা নিয়ে যথেষ্ট সংশয় রেখেই বলছি...
আসছে গ্রীষ্মের প্রতিটা কাঠ গোলাপ ফুটুক তোমার জন্য 

দেনা পাওনা

যদি শহরের সব ষ্ট্রীট লাইট হঠাৎ ফিকে হয়ে যায় 
একটা জ্যোৎস্না রাতের আবদার পাওনা থাকবে 
কোন এক পৌষের রাতে নিঝুম পাইন বনে চাঁদ এলে
আমি রই বা না রই তোমার পাওনা বুঝে নিও

ধূপ ছায়া

বাতাসের কাছে বিকে যাওয়া ধূপ কাঠির গন্ধ
শহরের শিরায় শিরায় মিলিয়ে যায় 
চাঁদের নীলাভ আলো, একটা ঘাস ফড়িং আর
তিন রাস্তার মোড় সে গন্ধে কি যেন খোঁজে

পৃথিবীর সমস্ত সুখ আরাম কেদারায় দোল খায়
ধূপ কাঠি আর তার কষ্টগুলো ধীর পায়ে হারায়

সোমবার, ৩০ জুন, ২০১৪

মন


মনের অজান্তে কখন যে রাজ প্রাসাদটা গড়ে উঠেসে মনে, বুঝতেই পারিনি।

তবে যখন বুঝলাম, আমার আমি তখন বিশাল মনে কোণ ঠাঁসা।

চিন্তাগুলো তোমার প্রজা, মনের রাজ্যে শুধু তোমারই জো জয়জয়কার।

আর আমি ঘোড়ায় সাওয়ার হয়ে ছুটছি,  ছুটছি তোমার পানে, তোমার মন জয় করবো বলে।






বুধবার, ২৫ জুন, ২০১৪

যাদুর শহর ১

আঁধার কেটে গেলে আবার একটা ভোর আসে
আলোর রোশনাইয়ে শুরু হয় নাগরিক ব্যাস্ততা
সময়ের সাথে ছুটে চলা মানুষগুলোর গতিপথ
কখনো সমান্তরাল কখনােবা কোন কারন ছাড়াই শ্লথ
এ শহরে স্বপ্নের বিপরীতে স্বপ্নের রথ বদল হয় সঙ্গত 
কারনেই...অদ্ভুত এক যাদুর শহর 


বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

সত্ত্বা ও স্বপ্ন

কোন এক আলো ঝলমলে রাতে ছা পোষা স্বপ্নগুলো
লিমোজিন কিংবা লেক্সাসে বাইপাস হাকিয়ে তোমার
রাজপ্রাসাদে হাজির হবে,গণ্যমান্য বাক্তি-বর্গের উষ্ণ
অভ্যর্থনায় আমি নির্বাক, উচ্চবর্গীয় আলাপচারিতার
অন্তরালে হারিয়ে যাবো আমার আমি,

ভীষণ তেষ্টায় ঘুম ভেঙ্গে যাবে, বাসায় পানি নেই...
অগত্যা কাজলের টং দোকান ও এক গ্লাস পানি
তারপর একটা সিগারেট সাথে গন্তব্যহীন রিক্সা
ভ্রমণ,স্বপ্নের সাথে বউন্ডুলে বাস্তবতার অমীমাংসিত
ফলাফল ও ফলস্বরূপ মুখে মুচকি হাসি আনাগোনা
এবং রিক্সা ওয়লার এ হাসির রহস্য ভেদের চেষ্টা