বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

বালিকা

তোমার চলে যাওয়ার পথ ধরে
আমার কষ্টার্জিত স্বপ্নগুলো হেঁটে যায়।

বিষাদ, নিঃসঙ্গতা নামক অনুভূতিগুলো 
নিশ্চুপ অট্টহাসিতে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে।

ইস... সব কিছুকে মিথ্যে করে দিয়ে 
যদি ব্যাপারটা দুঃস্বপ্ন হত, মন্দ হত না। 

বালিকা..., তুমি ফিরে আসবে জানি, 
কথা দিচ্ছি নিরাশ হবে না সেদিন।

তবে, তোমার সুখগুলো আমার স্বপ্নের দামে
কেনা, যা শুধু আমার, একান্তই আমার।

বুধবার, ২৯ মে, ২০১৩

কূপমণ্ডূক

কে......?
জি...আমি
আমি কে...?
আমি কেউ না
ক্যান নাম নাই...?
এক সময় ছিল
(উত্তরে একটু বেশী বিস্মিত দারোয়ান) 
এত রাতে এইখানে কি...?
(ঘড়িতে সময় রাত ১০:০০, যদিও ফ্যামিলি বাসার জন্য অনেক রাত)
আবার প্রশ্ন... কি.., বললেন না কি চান...?
জি গুন গুন আছে...?
অ্যা... গুন গুন ক্যাডা...??
(গুন গুন আমার দেয়া নাম) 
না মানে... ঋতিকা আছে...?
থাকতে পারে, তয় আপনার নাম না বললে কাম হইব না।
উম....... গিয়ে বলেন কূপমণ্ডূক এসেছে 
কি...?? কি বললেন... কূপ...মন..., ভাই অন্য নাম কন
মুশকিলে পরে গেলাম আবার।

শুক্রবার, ২৪ মে, ২০১৩

ঘুম

দুঃখগুলো পথ হলে ভালই হত,
হেঁটে হেঁটে পাড়ি দিতাম মাইলের পর মাইল।
ক্লান্ত হলে ঘুমিয়ে পড়তাম দূর থেকে
ভেসে আসা হ্যামিলিনের বাঁশিওলার সুরে।   

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

অদৃষ্ট

হয়তোবা কেউ কখনো জানবেই না, ক্লান্ত বিকেলে ঈশান পানে তাকিয়ে থাকা আবীরের নিস্পলক দুটি চোখ,
তার অসহায়ত্বের বহিঃপ্রকাশ মাত্র। হয়তোবা কেউ কখনো জানবেই না কঙ্কনের জন্য তার চাওয়া আজও 
এতটুকু ফিকে হয়নি। তবে আর কেউ জানুক আর নাই জানুক অন্তত অভ্র তো জানবে আবীরের নীল কষ্টগুলোর
কথা, কত প্রতীক্ষার প্রহর যে কেটে গেছে অবলীলায় তার কথা নাই বা বললাম।

তবে কষ্টগুলো হয়তো কষ্ট দিতে ভুলে গেছে, হয়তোবা কষ্টগুলোকে আবীর অনেক আপন করে নিয়েছে, তারপরও
কঙ্কনের শূন্যতা মাঝে মাঝে তার অস্তিত্তের জানান দিতে ভোলে না।

হয়তো স্মৃতিগুলোকে বুকে জড়িয়ে এভাবেই কেটে যাবে আবীরের জীবনের বাকী সময়টুকু। হয়তোবা এটাই ছিল
আবীরের অদৃষ্ট, হয়তোবা এরই নাম অপূর্ণতা। 

সোমবার, ২০ মে, ২০১৩

হুতুম প্যাঁচা

তোর চাকচিক্যের ঠুনকো অহমিকা আমার
বয়াম ভরা রোদের কাছে হার মানে। 

না পাওয়ার সুর, রাত জাগা হুতুম প্যাঁচার ডাকে 
তোর দোর গোঁড়ায় পৌঁছে যায় নিয়ম মাফিক।

তোর স্পর্শ কামুক ঠোঁটে নিকোটিনের সামিয়ানা,
পুরে যাওয়া অস্তিত্তের আবসান।

আমি মন্দ নেই, কিছু একাকীত্ব, একরাশ ধোঁয়া 
আর নিঃসঙ্গ আকাশের সঙ্গি হয়ে ভালই আছি আমি।

শুক্রবার, ১৭ মে, ২০১৩

Combination

মনের অন্তঃপুরে জমে থাকা অকটেন, আর তোমার দেয়া
ক্রোধের অনলেন এক অমায়িক Combination এ পূর্ণিমার
চাঁদটা আজ সত্যিই ঝলসানো। যেন কোন কিছু বুঝে উঠার
আগেই সাঁতার না জানা ডাহুক ছানাটার খালের পানিতে পরে যাওয়া।
তারপর চিরচেনা সেইট্র্যাজেডি, মায়ের অসহায়ত্ব, রক্ত... রক্ত...
রক্তে রক্তিম হয়ে যাওয়া ঘোলাটে বাস্তবতা।

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩

আলাপচারিতা

-মামা যাবেন............
 আমি আপনের মামা হইলাম ক্যামনে...?
-হইলে সমস্যা কি...
 সমস্যা আছে
-কি সমস্যা বলেন
 সমস্যা হইলো আমি আপনার মামা না
-তাইলে কি বললে খুশি হবেন
 ভাই বলতে পারেন
-ভাই হইলেন ক্যামনে...?
 মুসলমান ভাই ভাই
-আমি মুসলমান নাও হইতে পারি
 তাইলে রিক্সাওয়ালা বলেন
-আচ্ছা তাই সই.....