রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

বউমনি ৬

দৃশ্যত সাবলীল, তবে প্রকৃত প্রস্তাবে কতটা 
সুখী, তা নিয়ে যথেষ্ট সংশয় রেখেই বলছি...
আসছে গ্রীষ্মের প্রতিটা কাঠ গোলাপ ফুটুক তোমার জন্য 

দেনা পাওনা

যদি শহরের সব ষ্ট্রীট লাইট হঠাৎ ফিকে হয়ে যায় 
একটা জ্যোৎস্না রাতের আবদার পাওনা থাকবে 
কোন এক পৌষের রাতে নিঝুম পাইন বনে চাঁদ এলে
আমি রই বা না রই তোমার পাওনা বুঝে নিও

ধূপ ছায়া

বাতাসের কাছে বিকে যাওয়া ধূপ কাঠির গন্ধ
শহরের শিরায় শিরায় মিলিয়ে যায় 
চাঁদের নীলাভ আলো, একটা ঘাস ফড়িং আর
তিন রাস্তার মোড় সে গন্ধে কি যেন খোঁজে

পৃথিবীর সমস্ত সুখ আরাম কেদারায় দোল খায়
ধূপ কাঠি আর তার কষ্টগুলো ধীর পায়ে হারায়

সোমবার, ৩০ জুন, ২০১৪

মন


মনের অজান্তে কখন যে রাজ প্রাসাদটা গড়ে উঠেসে মনে, বুঝতেই পারিনি।

তবে যখন বুঝলাম, আমার আমি তখন বিশাল মনে কোণ ঠাঁসা।

চিন্তাগুলো তোমার প্রজা, মনের রাজ্যে শুধু তোমারই জো জয়জয়কার।

আর আমি ঘোড়ায় সাওয়ার হয়ে ছুটছি,  ছুটছি তোমার পানে, তোমার মন জয় করবো বলে।






বুধবার, ২৫ জুন, ২০১৪

যাদুর শহর ১

আঁধার কেটে গেলে আবার একটা ভোর আসে
আলোর রোশনাইয়ে শুরু হয় নাগরিক ব্যাস্ততা
সময়ের সাথে ছুটে চলা মানুষগুলোর গতিপথ
কখনো সমান্তরাল কখনােবা কোন কারন ছাড়াই শ্লথ
এ শহরে স্বপ্নের বিপরীতে স্বপ্নের রথ বদল হয় সঙ্গত 
কারনেই...অদ্ভুত এক যাদুর শহর 


বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

সত্ত্বা ও স্বপ্ন

কোন এক আলো ঝলমলে রাতে ছা পোষা স্বপ্নগুলো
লিমোজিন কিংবা লেক্সাসে বাইপাস হাকিয়ে তোমার
রাজপ্রাসাদে হাজির হবে,গণ্যমান্য বাক্তি-বর্গের উষ্ণ
অভ্যর্থনায় আমি নির্বাক, উচ্চবর্গীয় আলাপচারিতার
অন্তরালে হারিয়ে যাবো আমার আমি,

ভীষণ তেষ্টায় ঘুম ভেঙ্গে যাবে, বাসায় পানি নেই...
অগত্যা কাজলের টং দোকান ও এক গ্লাস পানি
তারপর একটা সিগারেট সাথে গন্তব্যহীন রিক্সা
ভ্রমণ,স্বপ্নের সাথে বউন্ডুলে বাস্তবতার অমীমাংসিত
ফলাফল ও ফলস্বরূপ মুখে মুচকি হাসি আনাগোনা
এবং রিক্সা ওয়লার এ হাসির রহস্য ভেদের চেষ্টা

কানন বালা ২য়

স্ট্রীট লাইটগুলোর ঝলমলে আলো ফিকে
হয়ে যায় একদল গণিকার মিথ্যে প্রনয়ে,
লিপিস্টিকের পুরু আস্তরনে ঢাকা ঠোঁটের
আহ্বানে, কামার্ত যুবার ক্লান্ত পেশী ফুঁসে
ওঠে, শুরু হয় দর কষাকষি, পেটের ক্ষুধার
বিপরীতে শরীরের ক্ষুধা নিবারণের পায়তারা