রবিবার, ৫ জুলাই, ২০১৫

খোঁজ

অনেক সন্ধ্যে বেলা, আলোর পসরা সাজিয়ে বসা
লোকটা আলো খুঁজে পায় নি, কেউ এসে বলেনি 
ঘরে ফেরার সময় হলে দেরী করে ফেলো না যেন

তুমি নও

হঠাৎ করে মুখ মুখি...
সম্বিৎ ফিরে পেতেই ভুল ভাঙ্গে 
তুমি নও, তোমার মতো অবিকল 
ক্যামন জানি থমকে যাই ভীর পথে 
পাশ কাটিয়ে যাওয়া ব্যস্ত জন সমুদ্রে 
মিলিয়ে যায় তোমার মতো মানুষটা

সিগন্যাল

এ শহরতলী ছেড়ে চলে যেতে হবে একদিন 
ধোঁয়া উঠা আড্ডায় আমি আর থাকব না
ফেরারী রাতের হাত ধরে এলোমেলো পথ, 
চলতে শুরু করবে সবুজ সিগন্যাল মেনে

লাল বেনারশী

আজাকাল বেশ অচেনা লাগে আয়নায় 
নিজের প্রতিচ্ছবি
সোনালি চুলের ভীরে কিছু সফেদ চুলের 
আনাগোনা যেন হঠাৎ করেই
চল্লিশোর্ধ্ব মৃণালিনীর লাল বেনারশী,
পুরনো হচ্ছে ন্যাপথলিনের গন্ধে

পায়তারা

কত সুখের পায়তারা পিঠ পিছে নিয়ে 
ফেরি করে বেরিয়েছে পথ থেকে পথে 
কত স্বপ্ন ধোঁয়া হয়ে ছুয়ে গেছে আকাশ
হাতেম আলী বুড়ো হয়ে গেছেন, আগের
মত রাত জেগে রিকসা নিয়ে বের হন না 
তবে অচেনা মানুষগুলোর অসমাপ্ত গল্পগুলো 
খুঁজে ফেরেন অচেতন মনে, আধেক ঘুমে...

মায়া

বড় হয়ে উঠার ছলে সময় পাল্টে যাচ্ছে 
গলিপথ ভেঙ্গে চওড়া হচ্ছে, দেয়ালের রঙ্গেও
রথবদল, যেন মুছে ফেলার আপ্রান চেষ্টা
যদি বলি আগের শহরটায় মায়া ছিল ...

কই

স্বপ্ন ছিল ফাগুন দিনের বেখেয়ালি হাওয়ায়, 
স্বপ্ন ছিল শরৎ রাতে তোমার আসা-যাওয়ায়
স্বপ্ন ছিল মধ্য রাতের বর্ষা জলে সই 
এত্ত কিছুর মাঝে বল আমার আমি কই

কাঠ গোলাপ, নীল বোতাম

কাঠ গোলাপ, নীল বোতাম 
ম্যাগজিনে তোর নিলাম 
রাত দুপুর, উটকো শিষ
বান্ধু তুই ফের আসিস

প্রাপ্তি

যেখানে প্রাপ্তি আসে স্বপ্ন ছাড়া 
সেখানে স্পর্শ মানে শুধুই আসা-যাওয়া

বুধবার, ১৩ মে, ২০১৫

স্টপেজ

জানি সময় পেলেই পাল্টে যাবে শহরের পথ ঘাট।
মাঝ পুকুরের আধ ফোটা চাঁদ ফিরে যাবে নিয়ম
মাফিক, তবে বাদাম খোসা ভেঙ্গে বেরিয়ে আসা
গল্পগুলো স্থগিত থাকবে অনির্দিষ্ট কালের জন্য।


বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

প্রশ্ন ...??

বলতো কেন আকাশটা কালো হয়
কোন ঝড়ে ওলট- পালট হয় সবকিছু
জানিস সন্ধ্যে বেলা ঈশান কোনের
একটা তারা অভিমান করে হারিয়ে যায়
বলতো কিসের এত  অভিমান ওর

বলতো কিসের টানে মানুষ আপন পর হয়
কেন পাল্টে যায় চেনা মুখগুলো, বলতে পারিস,
এত নিয়নের ভীরে কেন একা হয় জোনাকি...?

বলনা,  কোন গঙ্গা ফড়িঙ্গের পিছে হারিয়ে গেল আমার
শৈশব, কেন পাড়ার ডানপিটে ছেলেটা হঠাৎ এত শান্ত
হয়ে গেল, কোন নিয়নের সুরে ম্লান হল ওর সবকিছু




বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

সঙ্গোপন

বৃষ্টির মাঝে ভিজছি, ভিজছে আমার চোখ্‌...
তোমার আমার ভালবাসার হচ্ছে যোগ-বিয়োগ
বিষাদের জোরে সাদাকালো হয়ে যায় রঙ্গিন ভাবনাগুলো
ভেঙ্গে খান খান স্বপ্নের খেলা ঘর, শুধু প্রানহীন ধুলো

চলে যাও, দূরে যাও, ভালোবাসা নিয়ে যাও
চলে যাও, দিয়ে দাও, আমার স্মৃতিগুলো্‌...

ব্যাস্ত শহর, ট্র্যাফিক সিগন্যাল, পাল্টে যাওয়ার পানে
আনমনা মন আটকে থাকে, কোন এক পিছু টানে।
মলিন হাওয়া, পুরোনো স্মৃতি হয়তো ক্ষণে ক্ষণে
তবু তোমায় বাসবো ভালো গভীর সঙ্গোপনে

কাঁচ পোকার গান শেষে, অবাক আবেশে,
আমার আঁকা জলপরী অন্য কোথাও ভাসে।
রাত প্রহরীর চোখের ফাঁকি, তোমার আশে পাশে
কাঠ গোলাপের শুভ্র মায়া তোমায় ভালবেসে।

চলে যাও, দূরে যাও, ভালোবাসা নিয়ে যাও
চলে যাও, দিয়ে দাও, আমার স্মৃতিগুলো...


মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

হিলিয়াম

এইতো এভাবেই একদিন দুম করে
ধর্মঘট ডেকে বসবে দেহঘড়ি
হঠাৎ শেষ হওয়া উপন্যাসের...,
শেষ না হওয়া কথার মত কত কথা
শুয়ো পোকার শীত নিদ্রায় যাবে
জীবন...হিলিয়ামের মত মিলিয়ে যাবে উত্তরী পবনে
Dear স্রষ্টা,
যা আমার নয়, এই সংক্ষিপ্ত জীবনে
তার আসা এবং চলে যাওয়া কি এতটাই আবশ্যিক

একা 2

উত্তরের সমীরণ মন চিরে বেরিয়ে গেলেও বুঝবি না
বালক আয়ু রেখা ধরে কতটা পথ হেঁটে গ্যাছে তোর খোঁজে
কালো সানগ্লাসের চত্তরে দিনের আলো এসে থেমে যায়,
তাতে স্বস্তি আসে তবে সুখ আসে না
Dear বালিকা,
অতঃপর সেই পাগল ছেলেটা হারিয়ে যায়
তোকে একা করে...., ভীষণ একা করে

অজান্তেই

না, ষোল আনাই মিছে নয় 
বিচ্ছেদের আড়ালে, আনাড়ি এই অভিনেতা 
চিনে গ্যাছে জীবনের কানা গলি তোমার অজান্তেই

তুই

শিরায় শিরায় তোর অনুপুস্থিতির
বিপরীতে নিকোটিনের দৌরাত্তে
কখনো আমি জয়ী, কখনো তুই

দৃশ্যপট

না, নতুন কোন দৃশ্যপট ন্য়
প্রনয়ের ইতি টানা গল্পে নতুন 
কোন স্বপ্নের মোড় আসে না 
নতুন করে যা হয় সেটা পুরোনো
মানুষটার সাদৃশ্যতা খুঁজে ফেরার পৌনঃপুনিকতা

মন ফড়িং অপেক্ষা

সুখ খুঁজে বেড়াস অন্য শরীরে 
মন ফড়িং অপেক্ষায় মারা পরে 
পুরু কাঁচের নিচে চাপা পরে 
কষ্টের ব্যাবচ্ছেদ, ছুতে চাস না, 
একটু ভেবে দেখ হয়ত ছুয়ে দিলেই
কাঠগোলাপ ফুটতো তোর কারনে

চতুস্কোন

গনিকার নির্বাক চাহুনি চকচকে কাগজে মোড়ানো 
মেকি আশ্বাসে মিলিয়ে যায় মিশমিশে আধাঁরে।
দিনের আলোয় সবটা মুছে যায় কারনে বা অকারনে,
অজান্তেই ভুলে যাওয়া দশম শ্রেনীর জ্যামিতিক চতুস্কোন উপপাদ্যের মত

রাত প্রহরীর

Dear বালিকা, 
রাত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে 
একটা ছেলে আর আসবে না 
তোর সঙ্গি হতে..